1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

সিলভার বাটন পেলেন ববি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৭ Time View

ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। পর্দায় নিজেকে বারবারই তিনি ভিন্ন লুকে ধরা দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নাম ‘ববস্টার ফিল্মস’। গড়ে তুলেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল।

প্রযোজনা প্রতিষ্ঠানটি শুরু পরেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ববস্টার ফিল্মস’ খোলেন। এরইমধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যার স্বীকৃতির পুরস্কার হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন পেলেন ‘ববস্টার ফিল্মস’-এর কর্ণধার ববি।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, ‘সিলভার প্লে বাটন প্রাপ্তির কথাটা বেশ কিছুদিন আগেই ইউটিউব কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিল। গত পরশু (২১ অক্টোবর) এটি হাতে পেলাম। যারা তার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘তাদের কারণেই এটা সম্ভব হয়েছে।’

গত বছরের জানুয়ারিতে এ নায়িকা তার প্রযোজিত ‘বিজলী’ ছবির গান ইউটিউবে প্রকাশ করেন। এরপর নিয়মিত এটি ছাড়াও ‘নোলক’ ছবির বিভিন্ন কন্টেন্ট চ্যানেলটিতে অবমুক্ত করেছেন। পাশাপাশি তার ফটোশুটের ভিডিও এখানে রয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ