1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মেহেরপুরে সমাজসেবা অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৬৫ Time View

মেহেরপুর শহরের তাঁতীপাড়ায় সমাজ সেবা অফিসের কর্মচারী ফারুক হোসেনকে (৩৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের তাঁতীপাড়ায় এবং সদর থানার কাছে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে। ২০০৮ সালে মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের রাঁধুনি হিসেবে তিনি চাকরিতে যোগদান করেন। পরে বিভাগীয় পরীক্ষা দিয়ে মাঠকর্মী হিসেবে পদোন্নতি লাভ করেন।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে থানা মোড়ের একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে তার ঘাড়, পিঠ ও পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। তার শরীরের ঘাড়ে, পিঠে এবং পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। যাতে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, প্রাথমিকভাবে এ হত্যার কোরো রহস্য উদঘাটন করা যায়নি। ঘটনার পরপরই পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের একাধিক দল ইতোমধ্যে অভিযানে নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ