1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে হাসপাতালের সবাইকে : পর্যটন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৭৪ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যাতে চিকিৎসা নিতে আসা মানুষ স্বস্তি বোধ করেন। দ্রুততম সময়ে সঠিক প্রতিবেদন সরবরাহ করতে হবে।

আজ হবিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল কর্তৃক আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এই নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, শীত মৌসুমে কোভিড-১৯ এর দ্বিতীয় প্রবাহ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে জেলা সদর হাসপাতালকে এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, সিভিল সার্জন ডা. এ কে এম মুস্তাফিজুর রহমান ও ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ