1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

দুর্দান্ত জয়ে শুরু ম্যান সিটির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫০ Time View

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির শুরুটা হলো দারুণ। পিছিয়ে পড়েও পোর্তোকে উড়িয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় শুভসূচনা করেছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ৩-১ গোলে জেতে সিটি।

ঘরের মাঠে বল দখলে রেখে সিটি আক্রমণাত্মক শুরু করলেও চতুর্দশ মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যায় পোর্তো। অসাধারণ এক গোল করেন দিয়াস। মাঝমাঠে সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন কলোম্বিয়ার এই ফরোয়ার্ড।

অবশ্য একটু পরই পোর্তোর ডিফেন্ডার পেপে ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিকে সমতা টানেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। ২২তম মিনিটে সিটির গোলরক্ষক এদেরসনের ভুলে ডি-বক্সের সামনে ফাঁকায় বল পেয়েছিলেন মাতেয়াস উরিবের। কিন্তু উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।

৪২তম মিনিটে আবার পিছিয়ে পড়তে বসেছিল সিটি। গোললাইন থেকে বল ফিরিয়ে এ যাত্রায় দলকে বাঁচান ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। তবে ডি-বক্সের ভেতর থেকে গিনদোয়ানের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। সেই গিনদোয়ানই ৬৫তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে নেন দলকে। ডি-বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পেয়েছিল সিটি। ডান পায়ের শটে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে জাল খুঁজে নেন জার্মান মিডফিল্ডার।

৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান খানিক আগে আগুয়েরোর বদলি নামা তরেস। ফিল ফোডেনের পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে দারুণ ফিনিশিংয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ