1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ

পুরান ঢাকা আধুনিকায়নে আগামী বছর কাজ শুরু: তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

বঙ্গবন্ধুর কারাবাসের স্মৃতি সংরক্ষণসহ পুরনো কেন্দ্রীয় কারাগার ও পুরান ঢাকার আধুনিকায়নে নেয়া মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস।

বুধবার (২১ অক্টোবর) সকালে পুরনো কেন্দ্রীয় কারাগারের চারপাশ সরেজমিন ঘুরে দেখেন। এসময় তিনি পথে পথে পুরাণ ঢাকার আধুনিকায়নে প্রণয়ন করা নকশা মিলিয়ে দেখেন এবং ছোট খাট অবৈধ স্থাপনাসহ আধুনিকায়ন কাজে সৃষ্ট বিভিন্ন জটিলতা দূর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ স্থানীয় ব্যবসায়ীরা সঙ্গে ছিলেন। পুরনো কারাগারের পাশে নবকুমার ইনস্টিটিউটের সামনের মাঠে কোন স্থাপনা না করে মাঠটিকে আধুনিকায়ন করে শিশুদের বিনোদনের সকল ব্যবস্থা রাখার কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কারাগারে জাতির পিতার স্মৃতি রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী পুরাণ ঢাকাকে নতুন নকশা অনুসারে গড়ে তুলতে, আশেপাশের চলাচলের রাস্তাসমূহও প্রশস্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ