1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

রাজধানীতে অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪২ Time View

ঢাকা মহানগরীতে স্থায়ী চেকপোস্টের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট বসানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ রোববার (১৮ অক্টোবর) রাজধানীর রাজারবাগে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ফ্লাইওভারগুলোতে ওঠানামার জায়গায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাতে হবে। গাড়ি ও মোটরসাইকেল চুরি প্রতিরোধে প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে। ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ও সাসপেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের (এসআইভিএস) মতো সফটওয়্যার হালনাগাদ করে চোর-ছিনতাইকারীদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনতে হবে।’

গাড়ি ও মোটরসাইকেল ট্র‌্যাকিং সিস্টেমের আওতায় আসলে চুরি অনেকাংশে কমে যাবে, দাবি করে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে তদন্ত করুন। অপেশাদার আচরণ করবেন না। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। থানার প্রতিটি বিটে ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সচেতনতামূলক সমাবেশ করা যেতে পারে। এসব সমাবেশে নারীদের কাছ থেকে তাদের সমস্যা সম্পর্কে জানতে হবে এবং করণীয় বিষয়ে তাদের সুপারিশ বিবেচনায় নিতে হবে।’

নারী নির্যাতন ও ছিনতাইয়ের মতো অপরাধের প্রধান নিয়ামক মাদক, এ কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু অধিক পরিমাণ মাদক উদ্ধার করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না। মাদকসেবীদের চিহ্নিত করে তাদের মাদকসেবন থেকে ফিরিয়ে আনতে হবে। থানায় জিডি ও মামলার ক্ষেত্রে ডিএমপি সদর দপ্তর থেকে সেবাপ্রত্যাশীদের কাছে ফোন করে পুলিশের সেবার মান সম্পর্কে জানতে চাইলে ৯৫ ভাগের বেশি মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা ভালো দিক। এটাকে ধরে রেখে আরো ভালো সেবা নিশ্চিত করতে হবে। কিশোর গ্যাংয়ের সদস‌্যদের চিহ্নিত করে তাদের অবস্থান, গতিবিধি, ইভটিজিং ও মাদকসেবনের স্থান নজরদারির মধ্যে আনার জন্য বিট অফিসারদের সতর্ক থাকতে হবে।’

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ