1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের ফেরানোর চেষ্টা করছে দূতাবাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৫ Time View

কুয়েত থেকে ছুটিতে গিয়ে দেশে আটকে পরা অনেক প্রবাসী এরিমধ্যে হারিয়েছেন আকামার মেয়াদ, আর যেসব প্রবাসীর আকামার মেয়াদ রয়েছে তারা কর্মস্থলে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসব প্রবাসীকে কুয়েতে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনতে সহযোগিতার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশে আটকে পড়া প্রায় ১৪ হাজার প্রবাসীর মধ্যে এ বছরের ডিসেম্বরে আকামার মেয়াদ শেষ হবে প্রায় সাড়ে ৫ হাজার প্রবাসীর। আর বাকীদের আকামার মেয়াদ ডিসেম্বরের পর শেষ হবে।

যাদের আকামার মেয়াদ আগে শেষ হচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে কুয়েতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ তথ্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

কুয়েত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন,’যদি ফ্লাইট চালু হয় তবে অগ্রাধিকার ভিত্তিতে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তারা যেন আগে আসতে পারে। সেই অনুযায়ী গাইডলাইন আমরা দিয়েছি।’

এছাড়া আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান আরও বলেন,’যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে তাদের ভিসা যেন এক্সটেনশন করা হয় সে অনুরোধ জানানো। তবে যদি জানানো হয় যে, যাদের ভিসা শেষ হয়ে গেছে তাদেরটা আর বাড়ানো হবে না, সেক্ষেত্রে তাদেরে যে পাওনাটা আছে সেটা পাবার ব্যবস্থা করা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ