1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

করোনায় বাংলাদেশ বেতারের পরিচালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান (জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক) মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শুক্রবার দিনগত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারী কর্মচারী হাসপাতাল চিকিৎসাধীন তিনি মারা যান।

তার ছোট ভাই আসাদুল্লাহ মামুন হাসান বলেন, গত রবিবার (১১ অক্টোবর) তিনি করোনায় আক্রান্ত হন। এর পর তাকে সেদিনই সরকারী কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। গত দুইদিন তিনি আইসিইউতে ছিলেন। অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি দেন।

আসাদুল্লাহ মামুন হাসান বলেন, ‘লাশের সব প্রসেসিং শেষ। এখন ধোয়ানো হচ্ছে। এর পর গ্রামের বাড়ি রাজশাহীতে নিয়ে আসা হবে। এর পর স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে।’

এর আগে আমানুল্লাহ মাসুদ হাসান দীর্ঘদিন রাজশাহী বেতারের সহকারী আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি রংপুর ও রাঙামাটি বেতারের আঞ্চলিক পরিচালক হিসেবেও দীর্ঘদিন কর্মরত ছিলেন।

তার লেখা দুইটি বই প্রকাশিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুলকে নিয়ে তিনি লিখেছেন‘দুখু মিয়া থেকে অগ্নিবীণার কবি’ ও ছোট গল্প ‘নিছক প্রেমের গল্প’। এবারের একুশে ফেব্রয়ারিতে ছোটদের ‘বিষাদসিন্দু’ নামে আরও একটি বই প্রকাশিত হওয়ার কথা ছিল।

ব্যক্তিগত জীবনে আমানুল্লাহ মাসুদ হাসান এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার গ্রামের বাড়ি রাজশাহী শহরের ধরমপুর এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ