1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ক্ষতিকর হ্যান্ড স্যানিটাইজার তৈরি করায় এসিআইকে কোটি টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৩ Time View

এসিআই কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি থাকায় প্রতিষ্ঠানটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানলমিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ আক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানানোর কারণে এসিআইকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল দিয়ে বানানো তিনটি ব্যাচের হ্যান্ড স্যানিটাইজার মার্কেট থেকে প্রত্যাহার করতে আদেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৪ অক্টোবর দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়। পরে কারখানাটি সিলগালা করে রাখে র‌্যাব। পরীক্ষা করে বিষাক্ত মিথানল পাওয়া যাওয়ায় রবিবার রাতে এক কোটি টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, এসিআই কোম্পানির ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার’ বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করে তাতে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া যায়, যা হ্যান্ড স্যানিটাইজারে থাকার কথা না।

আরও বলা হয়, এদিকে স্যাভলনের স্যানিটাইজারের গায়ে ‘আইসোপ্রোপাইল অ্যালকোহল’ দিয়ে তৈরি লেখা থাকলেও তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহলের কোনো উপাদান পাওয়া যায়নি। বিশেষ করে জীবাণুনাশক হিসেবে মানুষ যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, তাতে জীবাণুমুক্ত হওয়া দূরের কথা, এতে মানুষের শরীরে নানাবিধ ক্ষতি হয়। আর দেশে মিথানল ব্যবহারও সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু এসিআইয়ের কারখানায় বিষাক্ত মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছিল- এমন খবরেই র‌্যাব সেখানে অভিযান চালিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ