1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কিংবদন্তি গিটারিস্ট এডি ভ্যান হ্যালেনের জীবনাবসান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৬৬ Time View

কিংবদন্তি গিটারিস্ট ও জনপ্রিয় রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’ এর সহ-প্রতিষ্ঠাতা এডি ভ্যান হ্যালেন আর নেই।
ডাচ-আমেরিকান এডি ভ্যান হ্যালেন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গলার ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই তারকার মৃত্যুর খবরটি দিয়ে তার ছেলে উলফ ভ্যান হ্যালেন লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না আমাকে এটি লিখতে হচ্ছে, আমার বাবা এডওয়ার্ড লোডেভিজক ভ্যান হ্যালেন দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (মঙ্গলবার) সকালে মারা গেছেন। তিনি ছিলেন একজন সেরা বাবা। স্টেজ ও স্টেজের বাইরে তার সঙ্গে কাটানো সময়গুলো ছিল আমার জন্য শ্রেষ্ঠ উপহার। আমার হৃদয় ভেঙে গেছে এবং এই ক্ষতি কখনো পূরণ হবার নয়।”

২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন। এছাড়া পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ ও ‘থ্রিলার’ গানে গিটার বাজিয়েছেন তিনি। দুই হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিংয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

কিশোর বয়স থেকে ভাই অ্যালেক্স হ্যালেনের সঙ্গে পারফরম্যান্স করতেন ভ্যান হ্যালেন। এরপর ডেভিড লী রুথের সঙ্গে মিলে ‘ভ্যান হ্যালেন’ ব্যান্ড গঠন করেন। দীর্ঘ চার দশকে ‘ভ্যান হ্যালেন’ অসংখ্য জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘রানিন উইথ দ্য ডেভিল’, ‘পানামা’, ‘হট ফর টিচার’, হোয়াই ক্যান নট দিস বি লাভ?’ ইত্যাদি গান আশির দশকে টপ চার্ট দখল করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ