1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

তদন্ত প্রক্রিয়া থেকে বাদ পড়বেন না সুশান্তের বোন: মুম্বাই পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭৪ Time View

সুশান্ত সিং রাজপুতের বড় বোন প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন রিয়া চক্রবর্তী। সেই অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে।

চিকিৎসকের অনুমতি ছাড়া সুশান্তকে ওষুধ দেওয়ার অভিযোগেই প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন রিয়া।

গত ৭ সেপ্টেম্বর সুশান্তের বড় বোন প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী। সেই অনুযায়ী এবার সুশান্তের দিদির বিরুদ্ধে শুরু করা হয়েছে তদন্ত। মুম্বাইয়ের পুলিশ কিশনার পরমবীর সিং সম্প্রতি এমনই জানান তদন্ত প্রক্রিয়া সম্পর্কে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতকে বিনা প্রেসক্রিপশনে ওষুধ দিতে শুরু করেন প্রিয়াঙ্কা সিং। ওঠে এমন অভিযোগ। দিল্লির এক হাসপাতালের বন্ধু চিকিৎসকের কথা অনুযায়ী, নেক্সিটো, লিব্রিয়াম-সহ বেশ কিছু ওষুধ সুশান্তকে দেওয়া শুরু করেন প্রিয়াঙ্কা। অভিনেতার মৃত্যুর পর বড় বোন প্রিয়াঙ্কার সঙ্গে সুশান্তের সেই হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্যে আসে। তারপর থেকেই শুরু হয় শোরগোল। সুশান্ত অসুস্থ জেনেও কীভাবে তার বড় বোন বিনা প্রেসক্রিপশনে তাকে ওষুধ দিতে শুরু করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এদিকে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে জানান এইমসের চিকিৎসক সুধীর গুপ্তা। এইমসের ফরেন্সিক দলের চিকিৎসকের ওই দাবির পর থেকেই শোরগোল শুরু হয়েছে। গত ২২ অগাস্ট সুধীর গুপ্তা দাবি করেন, অভিনেতাকে খুন করা হয়েছে। তদন্ত শুরুর পর তিনি কীভাবে পুরো ঘুরে গিয়ে সুশান্তের মৃত্য়ুকে আত্মহত্যা বলে দাবি করেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ