1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

টোকেনের আশায় আজও সোনারগাঁওয়ে প্রবাসীদের ভিড়

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৪ Time View

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় সোমবারও (৫ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ের গেটে অপেক্ষা করছেন বহু প্রবাসী।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন শতাধিক প্রবাসী। তবে অন্য দিনের তুলনায় লোকজন অনেক কম হওয়ায় বিশৃঙ্খলা নেই।

যারা টোকেনের আশায় এসেছেন, তাদের একটি ফরম দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। সেই ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখতে বলা হয়েছে। একটি ফরমে ২০ জন প্রবাসী তথ্য লিখে দিতে পারছেন।

টোকেন প্রত্যাশী সাইদুর রহমান বলেন, টোকেনের জন্য এসেছি, এখানে একটা ফরম দেওয়া হচ্ছে, সেটা পূরণ করে জমা দিতে বলা হয়েছে, সেটা পূরণ করে জমা দিয়েছি।

এদিকে রোববারের (৪ অক্টোবর) মতো লোকসমাগম না হলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হোটেল সোনারগাঁও ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, যারা ফরম পূরণ করবেন, ভিসার মেয়াদ অনুযায়ী তাদের টিকিট দেওয়া হবে, অর্থাৎ যার ভিসার মেয়াদ কম, তিনি আগে সৌদি যাওয়ার টিকিট পাবেন।

যদিও সৌদি এয়ারলাইন্স রোববারের পূর্ব পর্যন্ত রিটার্ন টিকিটের তারিখ ধরে টিকিট রি-ইস্যু করেছে। কিন্তু রোববার অন্তত ১৫ সহস্রাধিক প্রবাসীর বিক্ষোভ ও আন্দোলনে ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দেওয়ার ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ