1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, দেশের মানুষকে সুপেয় পানি পৌঁছে দিতে দেশের সব হাওর, পুকুর ও জলাশয় খনন করে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে।

তিনি বলেন, নদী আমাদের জীবন, নদী আমাদের প্রাণ। নদীকেন্দ্রিক অনেক প্রাকৃতিক পর্যটনের সুবিধা থাকলেও আমরা তা কাজে লাগাতে পারিনি। পানিসম্পদ রক্ষা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গ্রিনরোডে পানি ভবন আর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি নদী ড্রেজিং করার পদক্ষেপ নিয়েছি। নৌপথগুলো পুনরায় ড্রেজিং করে আমরা চালু করেছি। আমাদের নৌ ঘাটগুলো উন্নত করে দিচ্ছি। নৌপথে চলাচল বা পণ্য পরিবহন সব চেয়ে নিরাপদ এবং সব থেকে সহজলভ্য। কম খরচে আমরা পণ্য পরিবহন করতে পারি।

উন্নয়নের নামে ঢাকার জলাধারগুলো ধ্বংস করা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, যেখানেই যে স্থাপনা করা হোক না কেন জলাধার রাখতে হবে। উন্নত দেশে জলধার রেখেই তার উপর দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা হচ্ছে। যা আমরাও শুরু করেছি।

পানি ভবন নিয়ে সরকারপ্রধান বলেন, আমরা যখন ‘পানি ভবন’র কাজ শুরু করি তখন আমিই এর নাম দিয়েছিলাম। আর বলেছিলাম সেখানে যেনো পানি থাকে। একটা জলাধার থাকে। সেভাবেই ডিজাইন করা হয়েছে। আসলে আমরা যেখানেই যে স্থাপনা করি না কেনো সেখানে যেনো একটা জলাধার থাকে। কারণ যখন বৃষ্টি হয়, সেই পানি যেনো ওই জলাধারে সংরক্ষণ করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া উচিৎ।

তিনি বলেন, দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানি ও স্যানিটেশনের আওতায় এসেছে। ঢাকা শহরে পানির সমস্যা দূর করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।

অনুষ্ঠানে ভূগর্ভের পানির ব্যবহার কমানোর নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ