1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় ১১৮১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৬ Time View

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্যরস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে নতুন করে ১১৮১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৯৮ হাজার ৬৭৮ জন। আর করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে ৯ লাখ ৪০ হাজাদের বেশি মানুষ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৭৬ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তেলেঙ্গানা, বিহার, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৬ হাজার ৬৬২ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ৫২০ জন, কর্ণাটকে ৮ হাজার ৮৬৪ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৮২৮ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৭৮৪ জন, দিল্লিতে ৫ হাজার ৩৬১ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৯৫৮ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ