1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

চার শর্তে ‘ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া চার শর্তের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা। চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

ভাইরাস সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে মেনে এ পরীক্ষার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে-স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৮০০ পরীক্ষার্থীর বেশি জনের পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ৬ ফুট। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার জনস্বার্থে পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে। পরীক্ষার সময় কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায়দায়িত্ব নিতে হবে ব্রিটিশ কাউন্সিলকেই।

এর আগে পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছিল। অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন পরীক্ষা স্থগিত চেয়ে আদালতে রিট করেন। পরে সেটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। আবেদন উত্থাপিত হয়নি মর্মে রিট আবেদনটি খারিজ করা হয়েছে। ফলে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ