1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিকেএসপির শ্রেষ্ঠত্বে বয়সভিত্তিক সাঁতার সমাপ্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৫০ Time View

বিকেএসপির একক আধিপত্যের মধ্যদিয়ে শনিবার শেষ হয়েছে বিআরবি কেবলস ২৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার। ৭২ টি স্বর্ণ, ৫৭টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ২১টি স্বর্ণ ১৩টি রৌপ্য ২৪টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয় বাংলাদেশ আনসার। এছাড়া ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় হয়েছে রাজশাহীর আলমগীর সুইমিং ক্লাব।

এবারের আসরে মোট ৪৫টি ইভেন্টে জাতীয় রেকর্ড হয়। প্রথম দিনে ১৫টি, দ্বিতীয় দিনে ১৬টি এবং শনিবার শেষ দিনে আরও ১৪টি রেকর্ড হয়েছে। যার মধ্যে ১৫-১৭ বালিকা বিভাগে ১১টি রেকর্ড করেছেন বাংলাদেশ আনসারের নাজমা খাতুন। সেরা সাঁতারুও হয়েছেন তিনি।

১০টি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জিতে পদক প্রাপ্তির তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন বিকেএসপির আরিফুল ইসলাম। ১৫- ১৭ বছর বালক বিভাগে সাতটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপির এই সাঁতারু। ৯টি স্বর্ণ পদক জিতে ব্যক্তিগত পদকপ্রাপ্তির তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন ছেলেদের ১৮-২০ বছর যুব গ্রুপের প্রতিযোগী বিকেএসপির সাঁতারু পলাশ চৌধুরী।

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ দিনে ১৫-১৭ বছর বালিকা গ্রুপে তিনটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সাঁতারু নাজমা খাতুন। ৮০০ মিটার ফ্রি স্টাইলে, ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ও ১০০ মিটার বাটার ফ্লাইয়ে এই রেকর্ডগুলো গড়েন নাজমা।

দিনের প্রথম ইভেন্টটি শুরু হয় বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলামের জাতীয় রেকর্ড দিয়ে। ১৫-১৭ বছর গ্রুপে ১৫০০ মিটার ফ্রি স্টাইলে, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জাতীয় রেকর্ড গড়েন আরিফুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ