1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

টিকিটের দাবিতে আজও সড়কে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫ Time View

আগামী ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ। রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভিসার মেয়াদ বাড়ালেও সময়মতো না ফিরলে চাকরি থাকবে না। এ আশঙ্কায় দ্রুত কর্মক্ষেত্রে ফিরতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওরান বাজারের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি আরব প্রবাসীরা।

আজ সোমবার সকাল ৭টা থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে শুরু হয় তাদের এই অবস্থান। অবস্থানকারীদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

হাতিরঝিল থানা পুলিশ প্রবাসীদের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, প্রবাসীদের অনেকেই রাতে আশপাশের আবাসিক হোটেলে অবস্থান নিয়েছিলেন। সকাল থেকে তারা এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে অবস্থান শুরু করেন। তবে তারা সড়কের পাশে ও ফুটপাতে রয়েছেন। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী, আজ যাদের টোকেন নম্বর ১৯০০ থেকে ২৩০০, শুধুমাত্র তাদেরই টিকেট দেয়া হবে। তবে ৩ হাজারের পরের সিরিয়ালের টোকেন নম্বর যাদের, তারাও সকাল থেকে ভিড় করেছেন।

এদিকে প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইন্সই। এ ছাড়া বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ