1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

১০ বছরের কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ১০ বছর ফেডারেল আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৫ বছরে তিনি এ কর ফাঁকি দিয়েছেন। বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ব্যয় বেশি দেখিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট হওয়ার পরও ট্রাম্প মাত্র ৭৫০ ডলার ফেডারেল আয়কর দেন। দুই দশকেরও বেশি ট্যাক্সের বিবরণী থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আর বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয়া ট্রাম্প এভাবেই তার ব্যবসাকে সমৃদ্ধ করেছেন বলে জানায় পত্রিকাটি।

খবর নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনের তথ্য অনুসারে, ট্রাম্প তার অন্যান্য ব্যবসায় ৪৩৭.৪ মিলিয়ন মার্কিন ডলার বিশেষ করে তার গলফ কোর্সগুলোতে বিনিয়োগ করে আসছিলেন এবং ব্যবসার বাইরেও নিজের কাছে নগদ অর্থ রেখেছিলেন।

যদিও রবিবার হোয়াইট হাউসে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প টাইমসের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। ট্রাম্প বলেন, ‘আমি অনেক ডলার ট্যাক্স দিয়েছি। রাজ্য আয়করেও আমি অনেক দিয়েছি। অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা দ্বারা নিরীক্ষণের ব্যাপার না থাকলে আমি করের প্রমাণ প্রকাশ করতে ইচ্ছুক।’

প্রেসিডেন্টের নিরীক্ষা চলাকালীন তার করের রিটার্ন ধরে রাখার কোনো বাধ্যবাধকতা না থাকলেও বছরের পর বছর তিনি এই কাজটি কেন করে আসছেন এমন প্রশ্ন করেন সিএনএনের সাংবাদিক জেরেমি ডায়মন্ড। তবে এই প্রশ্নের জবাব না দিয়ে চিৎকার করতে করতে সাংবাদিক সম্মেলন স্থল থেকে বেরিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ