1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ছিটকে গেলেন জেসুস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪ Time View

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল। জেসুসের বদলে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের দলে নেওয়া হয়েছে বার্লিনের ফরোয়ার্ড মাথেউস কুনিয়াকে।

গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যানসিটির হয়ে খেলেন জেসুস। সেই ম্যাচে চোট পান জেসুস। যার কারণে আপাতত কদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকাকে। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জেসুসকে।

আগামী মাসে ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে বলিভিয়া ও পেরুর বিপক্ষে লড়বে ব্রাজিল। যার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তিতে।

প্রথম ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি হবে ৮ অক্টোবর। এর পাঁচ দিন পর পেরুর বিপক্ষে লড়বেন নেইমাররা।

সূচি অনুযায়ী ম্যাচগুলো হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে। তবে করোনার প্রকোপে তখন আর হয়নি। দুই দফা পেছানোর পর ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। এরপর দল ঘোষণা করেছে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ