1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

কোয়ারেন্টাইন না মানলে টাইগারদের লঙ্কান সফর বাতিল স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮ Time View

আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের খেলোয়াররা যদি ১৪ দিনের কোয়ারেন্টাই না মানে তাহলে টাইগারদের লঙ্কান সফর বাতিল হতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছে বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তা অ্যাশলে ডি-সিলভা ও মোহন ডি-সিলভা।

এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কায়, আর সেই উদ্দেশ্যেই মিরপুরে অনুশীলন চলছে ক্রিকেটারদের। জৈব সুরক্ষা নিশ্চিত করে হোটেলে কোয়ারেন্টাইনে আবদ্ধ ক্রিকেটাররা। করোনা কাঠিন্যে বন্দী ক্রিকেটারদের একটু ছাড় দিতে বিসিবি’র চাওয়া ছিল ১৪ দিনের কোয়ারেন্টাইনের অন্তত ৭ দিনের মুক্তি। কিন্তু, শ্রীলঙ্কা সরকারের টাস্কফোর্স কোন ছাড় দিতে রাজি নয়। দেশটির ক্রিকেট বোর্ড সচিব মোহন ডি-সিলভার কথাতেও সেটি স্পষ্ট।

মোহন ডি-সিলভা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কথা চলছে। তারা কিছু বিষয়ে ছাড় চেয়েছে। কিন্তু, মনে রাখতে হবে করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে দারুণ সফল হয়েছে শ্রীলঙ্কা। আমাদের স্বাস্থ্যবিভাগ সেখান থেকে কোন নড়চড় হতে দেবে না। সুতরাং বাংলাদেশকে আমাদের বাস্তবতা মেনে নিয়েই সিরিজে আসতে হবে।

মোহন ডি-সিলভার চেয়ে এককাঠি সরেস বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি-সিলভা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রয়োজনে সিরিজ বছরখানেক পিছিয়ে যেতে পারে, তবে স্বাস্থ্যবিধিতে কোন ছাড় নয়!

অ্যাশলে ডি-সিলভা বলেন, টাস্কফোর্সের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ যদি সফরে রাজি না থাকে, তাহলে এই সিরিজ স্থগিত করতে হবে। আগামী বছরের এই সময়ে সিরিজটি হবে সেক্ষেত্রে। এটা ছাড়া আর বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ