1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রীতিলতার ভূমিকায় আসছেন পরীমনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭ Time View

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ছবি। আর এতে নাম ভূমিকায় থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি!

ছবিটির নির্মাণ করেছেন রাশিদ পলাশ। চার বছর আগেই তিনি এই ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নানাবিধ প্রতিকূলতার কারণে তা আর নির্মাণ করা হয়নি।

২০১৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজনে ছবিটি নির্মাণের ঘোষণা দেয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও ছবিতে যুক্ত থাকবেন বলে জানানো হয়।

সেদিন প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্রের নির্মাণকাজের অংশ হিসেবে বাংলার প্রীতিলতাডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

কিন্তু সেসময় সব কিছু আটকে যায়। এবার সব সংকট কাটিয়ে শিগগিরই নির্মিত হতে যাচ্ছে ছবিটি। ছবিটির এখনো অন্যান্য শিল্পি এবং কলাকুশলী বাছাই হয়নি। সব কিছু ঠিক হলেই ছবিটির শুটিং শুরুর তারিখ জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ