1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘ওরা আমায় মেরে ফেলবে’, দিশার মৃত্যুর পর ভয়ে বোনকে মেসেজ করেছিলেন সুশান্ত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬ Time View

‘​আমায় ফাঁসিয়ে দিতে পারে। ভয় করছে আমার। আমায় মেরে ফেলতেও পারে।’ মৃত্যুর আগে বড় বোন মীতু সিংকে এমনই আশঙ্কার কথা জানিয়ে মেসেজ করেছিলেন সুশান্ত সিং রাজপুত।

৮ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। দিশার মৃত্যুর পরদিন অর্থাত ৯ জুন বড় বোন মীতু সিংকে মেসেজ করেন সুশান্ত। সেখানেই নিজের ভয়ের কথা উল্লেখ করে বড় বোনের কাছে তা প্রকাশ করেন সুশান্ত। কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাকে মেরে ফেলা হতে পারে বলেও দিদি মীতু সিংয়ের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন এসএসআর। কেন দিদির কাছে ভয়ের কথা উল্লেখ করে ওই ধরনের মেসেজ করেছিলেন সুশান্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত ৮ জুন দিশা সালিয়ানের মৃত্যুর পর ভয় পেয়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিটানি ওই দাবি করেন জিজ্ঞাসাবাদের সময়।

তিনি জানান, দিশার মৃত্যুর পর যেন ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন সুশান্ত। এমনকী তাকে ডেকে নিয়ে এক ঘরে ঘুমনোর জন্যও সিদ্ধার্থ পিটানিকে জানিয়েছিলেন বলে দাবি করেন এসএসআর-এর ফ্ল্য়াটমেট।

এদিকে ৮ জুন দিশা সালিয়ান আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা নীতিশ রানে। ৮ জুনের পার্টির মধ্যে সেদিন কী হয়েছিল, দিশার বিশেষ বন্ধু রোহন রাই সব জানেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হোক বলে দাবি করেন নীতিশ রানে। শুধু তাই নয়, দিশার বিশেষ বন্ধু রোহনকে নিরাপত্তা দেওয়া হোক বলেও মুম্বাই পুলিশের কাছে আবেদন করেন নীতিশ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ