1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার জন্মদিন উদযাপনে ঢাকায় দাবার আন্তর্জাতিক আসর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ Time View

শেখ হাসিনার জন্মদিন উদযাপনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দাবার আন্তর্জাতিক আসর। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় তিন দিনের এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান চেস কাউন্সিল। অংশ নিচ্ছেন ১৪ গ্র্যান্ডমাস্টারসহ ৭৪ দাবাড়ু। যার মধ্যে গ্র্যান্ডমাস্টার থাকছেন সাত দেশের, থাকছেন বাংলাদেশিরাও।

পুরো আয়োজনই হচ্ছে অনলাইনে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতা এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর হচ্ছে এই আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপনে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’ নামে হবে এই প্রতিযোগিতা। ২৪ সেপ্টেম্বর বেলা আড়াইটায় উদ্বোধন হবে টুর্নামেন্ট। রাজধানীর প্রগতি সরণির কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে আয়োজনটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশন এবং দক্ষিণ এশিয়া দাবা কাউন্সিলের সভাপতি, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। মঙ্গলবার ঢাকার হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।

টুর্নামেন্ট বাংলাদেশের তিনজন গ্র্যান্ডমাস্টার, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব এবং রিফাত বিন সাত্তার অংশ নিচ্ছেন। এছাড়া ভারতের পাঁচ জন, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের দুইজন গ্র্যান্ডমাস্টার যোগ দিচ্ছেন। আরো থাকছেন ইরান, রাশিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টাররা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘যারা আমাদের জীবনে গুরুত্ব ও আনন্দের উপলক্ষ্য সাধারণত আমরা তাদেরই জন্মদিন উদযাপন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য, দেশের জন্য এবং মানবতার জন্য যা করেছেন- সেটি স্মরণ করে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন সামনে রেখে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন উন্নতিও কামনা করেন চৌধুরী নাফিজ সরাফাত।

অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম জানান, প্রতিযোগিতায় দাবায় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভ ও বিশ্বনাথন আনন্দ অংশ নেবেন বলে আশা করছেন তারা।

সুইস লিগ সিস্টেমে নয় রাউন্ডের এই প্রতিযোগিতা হবে তিনদিনে। টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে মোট ছয় হাজার ডলার। আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত এবং অনলাইনে যুক্ত হবেন এশিয়ান চেস ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খলিফা আল নাহিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ