1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২ Time View

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ‘কুলি’ শিলোনামের সিনেমাটি ছিলো তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। আর এই সিনেমায় অভিনয় করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। এরপরে সাফল্য যেন তার সঙ্গী।

পপির অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেরই স্বপ্নের নায়িকায় পরিনত হন তিনি। আর সেই তালিকা থেকে বাদ যায়নি চিত্রনায়ক শিপনও। স্বপ্নের নায়িকার সঙ্গে অভিনয় করার শখ ছিলো অনেকদিনের। অবশেষে ‘ভালোবাসার প্রজাপতি’র শিরোনামের সিনেমা দিয়ে শিপনের সেই স্বপ্নপূরণ হলো।

উচ্ছ্বাস প্রকাশ করে শিপন বলেন, সিনেমায় কাজ করার আগে থেকেই আমি পপি আপার কাজের ভক্ত। মনে মনে ইচ্ছে ছিল পপি আপার সঙ্গে কাজ করার। এবার সেই সুযোগটি ধরা দিয়েছে। আশা করছি, দারুণ একটি কাজ উপহার দিতে পারবো।

রাজু আলীম-মাসুমা তানির পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ১২ নম্বর সেক্টরে দৃশ্যধারণের কাজ শুরু হয়। এতে পপির বিপরীতে রাজু আলীমকেও দেখা যাবে। রোমান্টিক গল্পের এই সিনেমায় পপি অভিনয় করছেন পূর্বা চরিত্রে, শিপন অভিনয় করছেন গৌরব চরিত্রে এবং রাজু আলীম অভিনয় করছেন সৌরভ চরিত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ