1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

দামেস্কে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১
  • ২৬১ Time View

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়ার রাজধানী দামেস্কতে শুক্রবার দু’টি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

সিরিয়ার কর্তৃপক্ষ এই হতাহতের খবর নিশ্চিত করেছে।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

শুক্রবার জুমার নামাজের পর বিরোধীরা বিক্ষোভ র‌্যালি করার আয়োজন করছিল এমন সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবরে আরও জানানো হচ্ছে, প্রাথমিক তদন্তে এই হামলার জন্য আল কায়েদার সশস্ত্র গ্রুপ এর জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। গ্রুপটি দামেস্কের কেফার সুসা জেলার গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থার ভবনগুলো টার্গেট করেছিল।

হামলায় বেসামরিকসহ সেনা সদস্যরাও নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মৃতদেহ তোলা হচ্ছে। আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়াতে গত মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এই সুযোগে কিছু সন্ত্রাসী গ্রুপও দেশটিতে তৎপর হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ