1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিশ্বকাপ বাছাইয়েপর্বে আর্জেন্টিনার দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ Time View

লাতিন আমেরিকার দেশগুলোর ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব আগামী মাসে (অক্টোবর) শুরু হতে যাচ্ছে। এই বাছাইপর্ব গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীতে তা স্থগিত হয়ে যায়।

অবশেষে নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ ৭ মাস পর অক্টোবরের ৮ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।

এদিন ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে আর্জেন্টিনা। ১৩ অক্টোবর প্রতিপক্ষ বলিভিয়া। বিশ্বকাপের মূল পর্বের টিকিটের লড়াইয়ে ইতিমধ্যে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে অ্যাংহেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরোকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ইনজুরির কারণে অ্যাগুয়েরো ছিটকে পড়লেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে দুর্দান্ত খেলা ডি মারিয়াকে কেন স্কোয়াডে রাখা হয়নি তাতে বিস্মিত অনেকেই।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ৩০ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেস), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনসো সারাভিয়া (ইন্টারনাসিওনাল), জার্মান পেজ্জেলা (ফিওরেন্টিনা), লিওনার্দো বালের্দি (মার্শেই), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ওয়াল্টার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেস), এজেকুয়েল পালাসিও (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ডোমিঙ্গেজ (বোলোনা), আলেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আলেজান্দ্রো গেমেস (আটলান্টা)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাৎজিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিশ্চিয়ান পাভোন (লা গ্যালাক্সি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ