1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অভিহিত মূল্যের নিচে ২১টি মিউচ্যুয়াল ফান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১২
  • ১২৮ Time View

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডগুলো বেহালদশায় পড়েছে। তালিকাভুক্ত ৪১টি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে বর্তমানে ২১টির দরই অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।  অভিহিত মূল্যের নিচে অবস্থান করা ফান্ডগুলো হলো- ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ডের প্রতি ইউনিট লেনদেন হচ্ছে ৭ টাকা ১০ পয়সায়, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬ টাকা ৪০ পয়সায়, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ৬ টাকা ১০ পয়সায়, ইবিএল ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড ৯ টাক ১০ পয়সায় লেনদেন হচ্ছে।  এছাড়া ইবিএলএনআরবি ৮ টাকা ৪০ পয়সা, এফবিএফআইএফ ৯ টাকা ৩০ পয়সা, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৫ টাকায়, আইসিবি থার্ড এনআরবি ৬ টাকা ২০ পয়সায়, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হচ্ছে ৮ টাকা ১০ পয়সায়।    আইসিবিইপিএম ৮ টাকা, আইএফআইসি ৭ টাকা ১০ পয়সা, আইএফআইএলের প্রতিটি ইউনিট লেনদেন হচ্ছে ৪ টাকা ৭০ পয়সায়, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ টাকা ৪০ পয়সা, এনএলআই ৯ টাকা ২০ পয়সা, পিএফ ফার্স্ট ৫ টাকা ৮০ পয়সা, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ৫ টাকা ৩০ পয়সা, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ টাকা ৬০ পয়সা, প্রাইম ফার্স্ট আইসিবিএ ৬ টাকা,  রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮ টাকা ৮০ পয়সা, এলআর গ্লোবাল ৯ টাকা ৯০ পয়সা ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রতি ইউনিট বিক্রি হচ্ছে ৮ টাকা ১০ পয়সায়।   এদিকে শেয়ারবাজারের মন্দাবস্থা থেকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে মিউচ্যুয়াল ফান্ড খাতকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা থাকলেও ৪১টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে প্রায় অর্ধেক ফান্ডেরই অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। এ কারণে ক্রমেই মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।  মিউচ্যুয়াল ফান্ডকে বাজারের প্রাণ বলা হলেও বর্তমানে এই খাতটির অবস্থা খুবই করুণ। বছর জুড়ে আশঙ্কাজনকহারে এসব ফান্ডের ইউনিটের দর বর্তমানে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আইপিওর মাধ্যমে প্রাপ্ত ইউনিটধারীদের অবস্থাও নাজুক। আইপিওতে বিনিয়োগ করেও তাদের পুঁজি এখন অর্ধেকে নেমে এসেছে।  বাজার সংশ্লিষ্টরা মনে করেন, মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনা হয় মূলত বাজারে বিনিয়োগ করার জন্য। কিন্তু গত বছর তারা বাজারকে যেভাবে সাপোর্ট দিয়েছে তা রহস্যজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ