1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ

সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭ Time View

তেল বহনকারী মালবাহী ট্রেনের ট্যাঙ্কলরি লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনের লরিটি উদ্ধার করে মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেন।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের লকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস বলেন, ট্রেনের ২৪টি বগির একটি লাইনচ্যুত হয়েছিল। ট্যাঙ্কলরিগুলো উদ্ধার করে ২১টি পার্শ্ববর্তী মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এবং তিনটি কুলাউড়া উপজেলাধীন বরমচাল স্টেশনে নেওয়া হয়েছে। তবে লাইন মেরামত করে আরও আধা ঘণ্টা পর গ্রিন সিগন্যাল দেওয়া হবে।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. খলিলুর রহমান বলেন, সিলেট থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে জ্বালানি বহনকারী ট্রেনটি উদ্ধারের আগেই ১০টা ৫৫ মিনিটে সিলেট ছেড়ে মাইজগাঁও গিয়ে থামে। দুর্ঘটনাকবলিত স্থান পুরোপুরি মেরামতের পর ট্রেনটি চালিয়ে দেওয়া হবে।

এর আগে এ দিন সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকার কালাকাঠি মোড়ে ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। তেলের খালি ট্যাঙ্কলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশন ছেড়ে কালাকাঠি এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ