1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেন হামের টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি পোশাকের দাম কমেছে দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন, ১৯ নভেম্বর চালু

টেস্টে ফিরতে পারে মালিঙ্গা: চম্পাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১২
  • ১৭৬ Time View

হাঁটুর দীর্ঘমেয়াদী চোটের জন্য সীমিত ওভারের খেলায় আরও বেশি মনোযোগী হতে গত বছর টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ চম্পাকা রামানায়েকের মতে, যদি ফিটনেস লেভেল সন্তোষজনক অবস্থায় থাকে তবে টেস্টে ফিরতে পারে মালিঙ্গা।

শুধু টেস্টকে বিদায় বলে দেওয়ায় মালিঙ্গার ওপর ক্ষুব্ধ চম্পাকা। এ বিষয়ে তার ভাষ্য, ‘হাঁটুর চোটের জন্য শুধু টেস্ট থেকে অবসর নেওয়া ঠিক নয়; সবধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিৎ মালিঙ্গার। আমার মনে হয়, নিজেকে ফিট মনে করলে অবশ্যই টেস্টে ফিরতে পারে সে।’

পেস বোলারদের চোট নিয়ে সম্প্রতি দারুণ সমস্যায় রয়েছে শ্রীলঙ্কা। তাই দলের প্রয়োজনে মালিঙ্গাকে টেস্টে ফেরার পরামর্শ দিয়েছেন চম্পাকা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে চোটাক্রান্ত হয়ে ছিটকে পড়েছেন ফাস্ট বোলার চানক্য ওলেগেদেরা ও সুরঙ্গা লাকমাল। এছাড়া চোট সমস্যায় রয়েছেন আরেক বোলার শামিন্দা রঙ্গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ