1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

রিয়ার সঙ্গে মাদক নিয়ে বন্ধুর হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ Time View

তিনি নাকি কখনওই মাদক নেননি। এর আগে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন রিয়া চক্রবর্তী। অথচ সিমন খাম্বাট্টার হোয়াটসঅ্যাপ কথোপকথন বলছে অন্য়কথা। সম্প্রতি মাদক মামালায় সারা আলি খান, রকুল প্রীত সিং ও সিমন খাম্বাট্টার নাম এনসিবি-কে জানিয়েছেন রিয়া চক্রবর্তী। তারই মাঝে সর্বভারতীয় সংবাদমাধ্যমের উঠে এল সিমন খাম্বাট্টার সঙ্গে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসা রিয়া সিমনের হোয়াটসঅ্যাপ চ্যাটটি গত ১৬ মার্চ, ২০২০। দেখা যাচ্ছে রিয়া সিমনকে জিজ্ঞাসা করেন, ”চিম তুমি কি ফিরেছ? ” সিমন রিয়াকে জানান, ” হ্যাঁ”। এর পরে রিয়া সিমনের কাছ থেকে কোনও অডিও ফাইল চেয়ে পাঠান। তবে সেটা কী জানা যায় নি। রিয়া বলে বলেন ”ডুড ভূবনেশ্বর ইজ সিন”। যদিও রিয়া এটার মাধ্যমে কী বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়। সিমন জিজ্ঞাসা করেন, ”তুমি কি ভূবনেশ্বরে”? রিয়া বলেন, ”হ্যাঁ”। রিয়া বলেন, ”এখানে সেরা গাঁজা পাওয়া যায়।”

প্রসঙ্গত রিয়া চক্রবর্তী সিমন খাম্বাট্টা ছাড়াও সারা আলি খান ও রকুলপ্রীত সিংয়ের নাম করেছেন এনসিবি-র জেরায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রকুল প্রীত সিং গত ৯ সেপ্টেম্বর থেকেই নিজের ফ্ল্য়াটে নেই। তিনি কোথায় গিয়েছেন তা অবশ্য় জানা যায়নি। জানা যাচ্ছে, রকুল প্রীত যে ফ্ল্য়াটে থাকেন, সেটা সইফ আলি খান ও সারা আলি খানের বাড়ির ঠিক বিপরীতে। অর্থাৎ তাঁরা প্রতিবেশী। রকুলের বাড়িতে সারা মাঝে মধ্যে আসতেন বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এনসিবি-র জেরায় রিয়া দাবি করেছেন, ”সারা, রকুল প্রীত, সুশান্ত আর আমি মাঝে মধ্য়েই একসঙ্গে বসে মাদকসেবন করতাম।” যদিও সারা আলি খান, রকুল প্রীত সিং এবিষয়ে এখনও মুখ খোলেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ