1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আহত-নিহত হইনি, কিছু মানুষ কেন আমাকে মারতে চায় বুঝি না : হিরো আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭ Time View

নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আলোচিত হিরো আলম নাকি আহত হয়েছেন, এমন খবর দু-একটি গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে ক্ষোভ করেছেন হিরো আলম স্বয়ং।

কালের কণ্ঠকে হিরো আলম বলেন, নেত্রকোনায় আমি কীভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হবো। আমি তো এই মুহূর্তে ঢাকার কাকরাইলে। আমার ‘সাহসী হিরো আলম’ নামের যে ছবিটির কাজ শেষ করেছি এখন সেটা নিয়ে বাকি কাজ করছি। হল খুললেই ছবিটি মুক্তি দিতে হবে, মাথায় এই চিন্তা নিয়ে ঘুরছি, আমি নেত্রকোনায় কেন যাবো?

আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, আমার বিষয়ে নানা রকম গুজব ছড়ানো হয়। কিছুদিন আগেও একটা মেয়েকে জড়িয়ে নানা রকম গুজপব ছড়ানো হয়েছিল। পরে সেই মেয়ে লাইভে এসে সব কিছু স্বীকার করে। আসলে গুজব ছড়ানোটা কিছু মানুষের কাজ। জানি না এসব করে লোকে কী মজা পায়। হয়তো আমাকে মেরে ফেলতে চায়। কিছু মানুষে আমাকে কেন মেরে ফেলতে চায় আসলে বুঝি না।

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিও করে জপ্রিয় হয়ে ওঠেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজ জেলা বগুড়া থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েও তুমুল আলোচিত তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ