1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শ্রীলঙ্কায় ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে চায়না বিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ Time View

শ্রীলঙ্কায় গিয়ে টাইগারদের সাত দিনের বেশি কোয়ারেন্টিনে রাখতে চায়না বিসিবি। ক্রিকেট শ্রীলঙ্কার সাথে চলছে দেনদবার। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি লঙ্কান বোর্ড। জৈব সুরক্ষা নিয়েও ক্রিকেট শ্রীলঙ্কার ফাইনাল কোন মেডিক্যাল প্ল্যান হাতে পায়নি বিসিবি। কবে থেকে টাইগারদের দলীয় অনুশীলন? নির্দিষ্ট কোন তারিখ বলতে পারেননি বিসিবি সিইও।

প্রায় দুই মাস হতে চললো বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনে টাইগাররা। শুরুতে একক থাকলেও গেল সপ্তাহ থেকে ছোট ছোট দলে ভাগে হয়ে সেন্টার উইকেটে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

ক্রিকেটারদের সাথে কাজ করা একজন ট্রেইনার করোনা পজিটিভ হওয়ার পর, গেল সোম ও মঙ্গলবার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরিক্ষা করিয়েছে বিসিবি। ওপেনার সাইফ হাসান আর ট্রেইনার নিক লি করোনা ধরা পড়েছে। পাঁচ দিন বন্ধ থাকার পর বাকি ক্রিকেটাররা আবারো শুরু করেছেন অনুশীলন। চলতি মাসের একুশ তারিখে দলীয় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুর সুজন বলেন, ১৮ বা ১৯ তারিখে আমাদের সব প্লেয়ারদের টেস্ট করানো হবে তারপরই তারা হোটেলে উঠে যাবে।এই মূহুর্তে কোন ডেট বলতে পারছি না আমরা। টেস্ট এর পরই সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

দলীয় অনুশীলনের মত টাইগারদের লঙ্কার বিমানে উঠার দিনা তারিখও এখনো চূড়ান্ত নয় বলেই জানালেন বিসিবির প্রধান নির্বাহী। শ্রীলঙ্কায় যাওয়ার আগে আরো কয়েকবার করোনা টেস্ট হবে টাইগারদের। তবে ওখানে গিয়ে ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখতে চায়না বোর্ড।

নিজামউদ্দিন চৌধুর সুজন বলেন, আমাদের একটা অনুরোধ ছিল যে কোয়ারেন্টিন সময়টা কমানো যায় কিনা। শ্রীলঙ্কা বোর্ড থেকে এখনো আমাদের কোন সিদ্ধান্ত জানায়নি।

বিসিবির কাছে নিজেদের প্রথমিক জৈব সুরক্ষা আর মেডিক্যাল প্ল্যান পাঠিয়েছে বিসিবি। তবে এখনো ক্রিকেট শ্রীলঙ্কার চূড়ান্ত পরিকল্পনা হাতে পায়নি।

লঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটা ম্যাচ খেলবে টিম টাইগার্স। বেশ কিছু দিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড। কিন্তু এখনো তিন টেস্টের সূচি নির্ধারণ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ