1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির নির্দোষ দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ Time View

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান নিজেদের নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু এ তথ্য জানান।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অস্ত্র আইনে করা মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন পাপিয়া দম্পতি। বিচারক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
পরে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান। এর পর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। তার জেরা শেষ হওয়ায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। আইন অনুযায়ী আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) দিন ধার্য করেন আদালত।
গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সাক্ষী করা হয় ১২ জনকে। ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতার অন্যরা হলেন-পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)। তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
গ্রেফতারের পর ওইদিন রাতেই নরসিংদীর বাসায় এবং ২৩ ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়। এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ