1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

২ মাসের মধ্যে সকল অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ২ মাসের মধ্যে সকল অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে। পরিকল্পিত এলাকার বাইরে বিদ্যুৎ-জ্বালানি সংযোগ দেয়া যাবে না। অকোপ্যান্সি সার্টিফিকেট অনুসারে সংযোগ না নিলে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করুন।
প্রতিমন্ত্রী আজ গ্যাস বিতরণ সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন। তিনি বলেন, কর্মকর্তাদের দুর্নীতি ও অসদাচারণের জন্যই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কোন্ বিভাগের কোন্ কোন্ কর্মকর্তা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসলে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করে পরে অভিযোগ তদন্তের ব্যবস্থা নিন। ট্রান্সমিশন লাইনের উপর কোন বিল্ডিং বা স্থাপনা থাকলে দ্রুত অপসারণ করতে হবে। গ্যাসের বকেয়া বিল সংগ্রহের টাইমলাইন নির্ধারণ করুন। এ সময় বিল খেলাপীদের তালিকা হালনাগাদ করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ইভিসি মিটার এবং প্রি-পেইড মিটার সকল গ্রাহকের জন্য স্থাপন করতে হবে। অটোমেশন করার প্রক্রিয়াও ধীরগতিতে চলছে, যা কাক্সিক্ষত নয়। ট্রাস্কফোর্সের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। নারায়ণগঞ্জের দুঃখজনক ঘটনার জন্য তিনি মর্মাহত হন। এ সময় তিনি বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা এলাকায় যারা দায়িত্বে নিয়োজিত ছিল তারা যথাযথভাবে দয়িত্ব পালন করে নাই। তাদেরকে শাস্তির আওতায় আনা প্রয়োজন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সালাত মসজিদে দুর্ঘটনার প্রেক্ষিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর ফতুল্লা অফিসের নিম্নোক্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়- ১. ব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ সিরাজুল ইসলাম, ২. উপব্যবস্থাপক প্রকৌ. মাহমুদুর রহমান রাব্বী, ৩. সহকারী প্রকৌশলী প্রকৌ. এস এম হাসান শাহরিয়ার, ৪. সহকারী প্রকৌশলী প্রকৌ. মানিক মিয়া, ৫. সিনিয়র সুপারভাইজার মোঃ মনিবুর রহমান চৌধুরী, ৬. সিনিয়র উন্নয়নকারী মোঃ আইউব আলী, ৭. সাহায্যকারী মোঃ হানিফ মিয়া এবং ৮. প্রকর্মী মোঃ ইসমাইল প্রধান।
ভার্চুয়াল এই আলোচনা সভায় অন্যান্যের মাঝে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ্ ও বিতরণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ