1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে দিলেন মেয়র আতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ Time View

অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বেশ কয়েকটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এর পর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে ভর্ৎসনা করা হয় এবং ২০ টন রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্পট নিলামে তুললে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে ট্যাক্স-ভ্যাট বাবদ আরও ৭ হাজার টাকা দেন তিনি।
এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা ব্যবসা করেন কোনো সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না।
প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ