1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার বান্দরবান আ. লীগ নেতাদের সঙ্গে হাসিনার বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১
  • ২১১ Time View

বান্দরবান জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এই মত বিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সব কর্মকর্তা, সদস্য এবং বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, দলের জাতীয় সংসদ সদস্য, বান্দরবান জেলার অন্তর্গত সকল উপজেলা, থানা এবং পৌরসভা, ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

তৃণমূল পর্যায়ে দল ও সংগঠনের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে বান্দরবান জেলার তৃণমূল নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে।

এরপর পর্যায়ক্রমে সব জেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে এ মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে বান্দরবান জেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দলের সভাপতির এ মতবিনিময় সভা সম্পর্কে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাংলানিউজকে বলেন, তৃণমূলে সংগঠনের খোঁজখবর নেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ