1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত পিএসজি তারকা নেইমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২ Time View

আশঙ্কা অবেশেষে সত্য হলো। ফুটবল বিশ্বের কাছে এলো আরেকটি দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপের এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। এ নিয়ে পিএসজির তৃতীয় খেলোয়াড় হিসেবে ভাইরাসটিতে আক্রান্ত হলেন নেইমার।

তীরে এসে তরী ডুবানোর হতাশায় গত মৌসুম শেষ করতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। করোনাকালে দুর্দান্ত ফুটবল খেলে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন। কিন্তু শিরোপা স্বপ্ন পূরণ হয়নি। ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারতে হয়েছে ১-০ গোলের ব্যবধানে।

এদিকে, নতুন মৌসুমও শুরু হয়ে যাচ্ছে কদিন পর থেকে। সেই কারণেই কিনা পিএসজি বেশ কয়েকজন সতীর্থের সঙ্গে ইবজার সমুদ্রসৈকতে আয়েশ করতে গিয়েছিলেন নেইমার। ঝামেলাটা বেঁধেছে সেখানেই। নেইমারের সঙ্গে ইবিজারে থাকা পিএসজির অপর দুই ফুটবলার অ্যাঞ্জেলো ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের করোয়া আক্রান্ত হবার খবর পাওয়া গেছে আগেই।

উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলার কথা পিএসজির। নেইমার, ডি মারিয়াদের করেনায় আক্রান্ত হওয়াতে ম্যাচটার ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে সেটাই দেখা বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ