1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

সভাপতি নয়, আইসিসির সর্বেসর্বা হবেন চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ১৪৯ Time View

আইসিসির বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র সংশোধনের পক্ষে রায় দিয়েছেন সদস্যরা। বৃহস্পতিবার আয়োজিত সভায় সভাপতির মেয়াদ দুই বছর থেকে কমিয়ে এক বছর, সহ-সভাপতি পদ বিলুপ্ত ও চেয়ারম্যান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বাস্তবায়ন হবে ২০১৪ সাল থেকে।

১৯৯৬ সালের পর এনিয়ে চারবার সংস্থার সভাপতির ক্ষমতা সংক্রান্ত বিষয়ে গঠনতন্ত্রে সংশোধন আনা হয়েছে। আগের নিয়মে অ্যালান আইজ্যাক হবেন আইসিসির শেষ সভাপতি। যিনি দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। ২০১৪ সালে তার বিদায়ের পর কার্যকর হবে নতুন নীতিমালা।

গঠনতন্ত্র সংশোধনের কারণে সভাপতির পদটি হবে অলংকারিক। মূলত চেয়ারম্যান হবেন সর্বেসর্বা। তিনি দুই বছর দায়িত্বে থাকবেন। তাকে ঘিরে আবর্তিত হবে সবকিছু। সহ-সভাপতির পদ পুরোপুরি বিলুপ্ত হবে। আইজ্যাকের আমলে সহ-সভাপতির ভূমিকা কি হবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে অক্টোবরের আইসিসির নির্বাহী কমিটির সভায়।

সম্মেলনে গঠনতন্ত্র সংস্কার ছাড়াও অধিভুক্ত সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সুবাদে অধিভুক্ত তালিকায় যোগ হয়েছে রাশিয়া ও হাঙ্গেরি। তাদের অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ এ। এছাড়া তালিকা থেকে বাদ পড়েছে সুইজারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ