1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

উপসচিব হলেন ২২০ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ Time View

সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২২০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এসব কর্মকর্তা বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হয়েছিলেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নতি ধরা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব উপসচিবকে পদায়ন করা হয়নি, তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসের তিনজন কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন- থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মোহাম্মদ খায়রুল হাসান, ইতালিতে ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র এবং দক্ষিণ কোরিয়ার কমার্শিয়াল কাউন্সিলর ড. মো. মিজানুর রহমান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত শাহ মোহাম্মদ মাহবুবও পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। বাকিরা বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে প্রধান, সিনিয়র সহকারী প্রধান, উপপ্রধান, যুগ্ম প্রধান পদে কর্মরত আছেন।

গেজেটে বলা হয়, সরকারি কর্মকমিশনের সমন্বিত মেধাতালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা এবং ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা স্ব-স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে। আন্ত মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী একীভূত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের সমপদে পদায়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ এবং একীভূতকরণের সব প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পদোন্নতির পর এখন উপসচিবের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৭৮০ জন। পদোন্নতিপ্রাপ্তদের অনলাইনে যোগদান করতে বলা হয়েছে এবং তাদের sa1@mopa.gov.bd ই-মেইলে যোগদানপত্র পাঠাতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করতে অনুশাসন দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ