1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

আসন ফাঁকা রেখেই ট্রেন চলবে, ভাড়া বাড়ছে না : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৪ Time View

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনার সময় অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচলের যে ব্যবস্থা হয়েছে তা অব্যাহত রাখা হয়েছে। সেজন্য ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। করোনাভাইরাস মহামারীর মধ্যেই মঙ্গলবার থেকে সব আসন পূর্ণ করে বাস চালানোর সিদ্ধান্ত হলেও ট্রেনে এখনই সেরকম কোনো সিদ্ধান্ত আসছে না।

আজ সোমবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র সই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সব ট্রেন আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে তা এখনও আমার নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নিইনি, তবে এ বিষয়ে গবেষণা চলছে ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে। তিনি পণ্য পরিবহন করে রেলের আয় বাড়াতে বলেছেন।

মন্ত্রী বলেন, কৃষকের পণ্য সারাদেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান ক্রয় করছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে কম খরচে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে আসতে পারবে কৃষক। ফলে কৃষকরা লাভবান হবে। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চালু হলে মোট ৬৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ