1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশি তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেসের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৭ Time View

যখন গোটা ভারতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড়। ঠিক তখনই এবার বাংলাদেশের শোবিজে ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা। সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। বলা হচ্ছে আত্মহত্যা করেছেন লরেন মেন্ডেস। অথচ গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন।

লরেনের পারিবারিক সূত্রে জানা গেল, রাজধানীর কালাচাঁদপুরের বারিধারা এলাকার নিজেদের বাসায় আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে দিয়ে পরিচিত লাভ করেন লরেন। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

মিউজিক ভিডিওতে দারুণ করছিলেন লরেন। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।

লরেনকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ