1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

জিমির ৬০০ উইকেটের রেকর্ড কেউ ছুঁতে পারবে না : সাঙ্গাকারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৮ Time View

একজন পেসার হিসেবে ৬০০ উইকেট নেওয়া চাট্টিখানি কথা নয়। পেসারদের বড় শত্রু হলো ইনজুরি। এই ইনজুরির কারণেই অনেক পেসারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু জেমস অ্যান্ডারসন ৩৮ বছর বয়সে কি অবলীলায় গতির ঝড় তুলে যাচ্ছেন! সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে বিশ্বের প্রথম পেসার হিসেবে ছুঁয়েছেন ৬০০ উইকেটের মাইলফলক। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা মনে করেন, আর কোনো পেসার অ্যান্ডারসনের এই রেকর্ড ভাঙতে পারবে না।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট সাঙ্গাকারা শনিবার ক্লাবের সদস্যদের পাঠানো একটি ইমেইলে অ্যান্ডারসনের প্রশংসা করেছেন, ‘জিমি দারুণ মানসম্পন্ন ও দৃঢ় মানসিকতার একজন ফাস্ট বোলার। তার অর্জন অসাধারণ, কেবল ৬০০ উইকেট নেওয়ার জন্য নয়। তার পরিশ্রম, দলের প্রতি দায়িত্ববোধ ও উন্নতি করার প্রচেষ্টা প্রশংনীয়। বর্তমান ও ভবিষ্যৎ পেসারদের সামনে সে একটা রেকর্ড দাঁড় করিয়েছে। সম্ভবত, এটিই হয়তো একমাত্র রেকর্ড যা জিমিরই থাকবে।’

অ্যান্ডারসনের আগে মাত্র তিনজন বোলার ৬ শতাধিক উইকেট পেয়েছেন। তারা সবাই স্পিনার। মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) এবং অনিল কুম্বলে (৬১৯)। ৫০০ উইকেটের মাইলফলক পার করেছেন এমন বোলার আছেন মাত্র দুজন- গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) এবং স্টুয়ার্ট ব্রড (৫১৪)। সুতরাং সাঙ্গাকারার ভবিষ্যদ্বাণী একেবারে ফেলনা নয়। অ্যান্ডারসন অবশ্য এখানেই থেমে থাকতে চান না। তার লক্ষ্য ৭০০ উইকেট শিকার। ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন কিভাবে এই লক্ষ্যে পৌঁছান সেটাই দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ