1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

উরুগুয়ের হোটেলে আর্জেন্টিনার মন্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১
  • ২৪০ Time View

উরুগুয়ের রাজধানী মোন্তিভিদিও’র একটি হোটেল কক্ষ থেকে আর্জেন্টিনার সহকারী বাণিজ্যমন্ত্রী ইভান হেইনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উরুগুয়ের রাজধানী মোন্তিভিদিওতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাণিজ্যিট জোট মেরকোসার’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এই ঘটনা ঘটল।

আর্জেন্টিনার প্রতিশ্রুতিশীল উদীয়মান এই রাজনৈতিক নেতা মাত্র দশ দিন আগে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

মন্ত্রী ইভান হেইনের নিজের হোটেল কক্ষে মৃত্যুর ঘটনা তদন্ত করছে উরুগুয়ের পুলিশ।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র হোসে লুইস রনদান মৃত্যুর ঘটনা ব্যাখ্যা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ৩৩ বছর বয়সী মন্ত্রী ইভান হেইনের মৃতদেহ মোন্তিভিদিওর র‌্যাডিসন হোটেলে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দৃশ্যত গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।

তবে এর আগে উরুগুয়ে সরকারের একজন কর্মকর্তা হেইনের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেন।

এদিকে হেইনের মৃত্যুর ঘটনা তদন্তকারী উরুগুয়ের একজন বিচারক স্থানীয় গণমাধ্যমকে জানান, তার মৃত্যুর সঠিক কারণ এখনও অস্পষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ