1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কথা বলছেন সুশান্তের ‘প্রেমিকা’, হাত জড়িয়ে ধরে আছেন মহেশ!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৯ Time View

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেক টালবাহানার পর এবার অভিনেতার মৃত্যু রহস্যের তদন্তে নেমেছে সিবিআই। ভারতের সুপ্রিম কোর্ট সিবিআইয়ের এই তদন্ত প্রক্রিয়ায় সায় দিয়েছেন। প্রতিদিনই যেন নতুন নতুন নানা তথ্য সামনে আসছে। তবে সুশান্তের মৃত্যুর পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হলেন রিয়া চক্রবর্তী। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে লিভ টুগেদারও করতেন ওই অভিনেত্রী।

সম্প্রতি মহেশ ভাট ও রিয়া চক্রবর্তীর একটি পুরনো ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘোরাফেরা করছে এবং যা নিয়ে প্রচুর কথাও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে রিয়া চক্রবর্তী অভিনীত ছবি ‘জালেবি’র প্রচারের সময়। ভিডিওতে রিয়ার সঙ্গে যেমন রয়েছেন মহেশ ভাট তেমনই দেখা যাচ্ছে এজাজ খানকেও। তবে মহেশ ভাটকে দেখা গেছে অন্য ভঙ্গিতে। তিনি রিয়ার হাত জড়িয়ে ধরে আছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিয়া চক্রবর্তী। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, এক-দু’বছর পরে এমনও সময় আসে যখন একজন আরেকজনকে মেরে ফেলতে চান, বদলে দিতে চান। এটাই হয় এবং এটাই ঘটে। তবে এখন আমি মনে করি যে এটা একদম আলাদা, প্রেমের প্রতি আমার দৃষ্টিভঙ্গি এখন পুরোপুরি বদলে গেছে। এ বিষয়ে আমার প্রচুর আবেগ রয়েছে, খুব গভীর, এটা বাস্তব। এর অর্থ এটাও হতে পারে যে আমি সারা জীবন হয়তো অবিবাহিতই থাকবো।

রিয়া চক্রবর্তী এবং মহেশ ভাটের এই ভিডিওটি ইনবলিউড নামের একটি ইনস্টাগ্রাম গ্রুপে শেয়ার করা হয়েছে। তারপর থেকে এই ভিডিওটি 8 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। সুশান্তের অনুরাগীরা এই ভিডিওটি দেখে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ