1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

ধৈর্য ও আন্তরিকতার সাথে জনগণকে সেবা প্রদান করতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

দেশের জনগণকে ধৈর্য ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে উপজেলা নির্বাহী অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ৩২ তম ইউএনও ফিটলিস্টভূক্ত কর্মকর্তাদের অরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসগুলোতে যায়। এ সময় তারা তাদের কাছে দ্রুত ও আন্তরিক সেবা প্রত্যাশা করে। সেবা প্রত্যাশী জনগণ যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে হাসিমুখে সেবা প্রদানের মনোভাব থাকতে হবে।

তিনি আরো বলেন, মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর আমাদের কঠোর নজরদারি রয়েছে। তারা যদি কোন ধরনের অনিয়ম করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তাই মাঠ প্রশাসনে কর্মরত সকলকে সতর্ক থেকে নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদান করে ‘জনবান্ধব জনপ্রশাসন’ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কাজ করতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) ডঃ মুহাম্মদ হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিসিএস প্রশাসন একাডেমি মেম্বার ডিরেক্টিং স্টাফ মোঃ মাহবুব উল আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ