1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

করোনা-পরবর্তী সময়ে পর্যটনকেন্দ্রে ভিড় বাড়বে : প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

বিদেশি পর্যটক বাড়াতে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানের নাগরিকদের বাংলাদেশে আসার ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। শনিবার নাটোর জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। করোনা-পরবর্তী সময়ে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে ঘুরতে আসা পর্যটকদের একটি উল্লেখযোগ্য অংশ পার্শ্ববর্তী দেশগুলোর জনগণ। তারা আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা পর্যটনে আসেন। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানের নাগরিকদের জন্য পর্যটক ভিসা সহজীকরণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে সংশ্লিষ্ট দেশগুলো থেকে পর্যটকের আগমন বাড়বে।

মাহবুব আলী বলেন, কভিড-১৯-এর কারণে বর্তমানে মানুষ দীর্ঘদিন যাবৎ ঘরে অবস্থান করছে। কভিড-১৯-পরবর্তী সময়ে দেশের পর্যটন গন্তব্যগুলোতে পর্যটকের ভিড় বাড়বে। সেই সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পর্যটকরা যেন সব পর্যটন গন্তব্যে সঠিক ও উপযুক্ত পরিবেশ পায়, স্থানীয় প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরি না হলে পর্যটনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি ব্যাহত হবে। পর্যটনের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এ ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করছি। পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরি করার জন্য পাঠ্যপুস্তকে পর্যটনবিষয়ক রচনা অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কেও অনুরোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ