1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫৫ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এমন খবর নিশ্চিত করা হলেও আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়নি। গত মঙ্গলবার থেকে স্কুকুজাতে কালচারাল ক্যাম্প শুরু করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেখানে ৩২ জন ক্রিকেটারের সঙ্গে দলে সহকারী আছেন ১৮ জন। মোট ৫০ জন কালচারাল ক্যাম্পে আছেন।

এই ক্যাম্পের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের মোট ৫০ জনের কভিড-১৯ পরীক্ষা করা হয়। যাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্য থেকে দুজনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে সিএসএ। এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘ভাইরাসের বিস্তার রোধে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করানো হয়েছে। যে দুজন ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের কোনো বদলি নেই। আপাতত তাঁরা সেলফ আইসোলেশনে আছেন।’

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ণবাদী বৈষম্যের কারণেই এই কালচারাল ক্যাম্পের আয়োজন করেছে সিএসএ। বর্ণবাদী সংস্কৃতি বন্ধের উদ্দেশ্যে এর আগে ২০১০ সালেও এমন কালচারাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ক্যাম্পে দলীয় পারফরম্যান্স ছাড়াও খেলার পরিবেশ এবং একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ আচরণের বিষয়ে ওয়ার্কশপ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ