1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৩ Time View

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মিসেস মালেকা খাতুনকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি ডফিন হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টা ১৪ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দরে আনা হয়েছে।

পরে তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তাঁর বয়স আনুমানিক ৯৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার এই বীরমাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর স্বজনরা জানান। তিনি কিডনি সমস্যা, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে দাদি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।

প্রয়াত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ