1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

সাহেদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে দুদকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের৷

আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার পর পর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় সাহেদকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল।

দুদকের পরিচালক, জনসংযোগ প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সাত দিন রিমান্ডের প্রথম দিন গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাঁকে রমনা থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু রাতে অসুস্থ বোধ করলে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দুপুর ২টার দিকে সাহেদকে আবার দুদকে নেওয়া হয়। তবে ওইদিন আর তাঁকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে গত ২৭ জুলাই এই মামলা দায়ের করেন। এতে সাহেদ ছাড়াও পদ্মা ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতী, তাঁর ছেলে রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিলকে আসামি করা হয়েছে।

দুদকের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১০ আগস্ট সাহেদকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক কে এম ইমরুল কায়েশ সাত দিন রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ