1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

অর্থ আত্মসাৎ মামলায় দুদকে জিজ্ঞাসাবাদ চলছে সাহেদকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৩ Time View

অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে সাত দিনের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন দুদক কর্মকর্তারা।

এর আগে অবৈধ সম্পদসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। গত বুধবার (১২ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা জানায়, সাহেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে গত ১০ আগস্ট অর্থ আত্মসাৎ মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অবৈধ সম্পদের মামলায় দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের বিরুদ্ধে তার ব্যক্তিগত সম্পদ, আয়কর ফাঁকি, ভুয়া পরিচয়ে ঋণ নেওয়া ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহসহ যেসব বিষয়ে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে দুদকের একটি অনুসন্ধানী দল পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে কাজ করছে। সাহেদ এখন অন্য মামলায় কারাগারে রয়েছেন। এ কারণে তারা সেসব বিষয়ে তাকে জেলগইটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেছেন।

নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে গত ৬ জুলাই রিজেন্ট গ্রুপের দুটি হাসপাতালে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরপর সবশেষ গত ১৫ জুলাই ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ